দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদন ছাড়া কোনো বাস সড়কে চলাচল করতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। ফলে বিআরটিএর অনুমোদনপ্রাপ্ত বাসগুলোই কেবল সড়কে চলাচল করতে পারবে।
মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদনের শুনানি শেষে বুধবার (৯ সেপ্টেম্বর) এ আদেশ দেন হাইকোর্ট।
বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মোর্শেদ এ মাওলা সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে বিআরটিএর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। আবেদনকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম আল ফেসানি।
আইনজীবী মোহাম্মদ হুজ্জাতুল ইসলাম আলফেসানি সংবাদমাধ্যমকে বলেন, মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি সংক্রান্ত বিআরটিএর একটি প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে আদালত বলেছেন, বিআরটিএ যেসব বাস চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেসব বাসই সড়কে চলতে পারবে।
বিআরটিএর আইনজীবী মো. রাফিউল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন মহাসড়কে এ ধরনের বাস চলাচলের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছিল। এর পরিপ্রেক্ষিতে আদালতকে জানানো হয়, সড়ক পরিবহন আইনের ৪০ ধারা অনুযায়ী যানবাহনের টেকনিক্যাল স্পেসিফিকেশন লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধে আইনের ৮৪ ধারায় সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। এছাড়া সড়ক পরিবহন আইনের ২৮ ধারা অনুযায়ী রুট পারমিট ছাড়া কোনো গাড়ি সড়কে চলাচল করতে পারে না বলেও আদালতকে জানানো হয়।
আইনজীবী রাফিউল ইসলাম আরও বলেন, ‘আদালত বলেছেন, বিআরটিএর অনুমতিপ্রাপ্ত বাসগুলোই কেবল সড়কে চলতে পারবে। যেহেতু স্লিপার বাস চালানোর কোনো পারমিশন নেই এবং হাইকোর্টও এ বিষয়ে কোনো অনুমতি দেয়নি, তাই নিয়মের বাইরে এসব বাস সড়কে চলার কোনো সুযোগ নেই।’
কে